1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

মীরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর উপর হামলা

মীরসরাই সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৮১ বার

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে স্থানীয় নিজামপুর কলেজ এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা তুহিনের বাড়িতে হামলার ঘটনা দেখতে গেলে তিনিও আহত হন। এসময় আওয়ামী লীগের এ নেতার গাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা।
জানা গেছে, ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর ৫টার নাগাদ ছাত্রলীগের সাবেক নেতা শেখ আব্দুল্লাহ আল তুহিনের বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন দুর্বৃত্ত। এসময় ঘরের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করে তারা। পরে ছাত্রলীগ নেতা তুহিনের ব্যবহৃত মোটারবাইক জ্বালিয়ে দেয়া হয়। ঘটনার কয়েক ঘন্টা পর হামলায় আক্রান্ত তুহিনের পরিবারকে দেখতে যান আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। এসময় কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে এবং তার ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। এই সময় গিয়াস উদ্দিনও পায়ে আঘাত পান।

এ বিষয়ে গিয়াস উদ্দিন বলেন, মীরসরাই উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা তুহিনের বাড়িতে হামলা হলে আমি দেখতে যাই সেখানে আমার ওপর হামলা হয়। বর্তমানে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
এ ব্যাপারে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান বিষয়টি আমি জেনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net