1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম নুরুল আলম (৫০)। তিনি উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে নুরুল আলম তাঁর বেয়াই (মেয়ের শশুর) নেয়ামত উল্লাহ’র সাথে মোটরসাইকেল যোগে ওচমানপুর থেকে সীতাকুন্ড যাচ্ছিলো। মীরসরাই সদর অতিক্রম করার সময় একটি গাড়ি চাপ দিলে মোটরসাইকেলে থাকা নুরুল আলম ছিটকে সড়কে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে নুরুল আলমকে চাপা দেয়া কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net