1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়র পদপ্রার্থী পারভেজের সমর্থনে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

মেয়র পদপ্রার্থী পারভেজের সমর্থনে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের মতবিনিময় সভা

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪৫ বার

আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সমর্থনে মতবিনিময় সভা করছেন পৌর ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। ১৪ নভেম্বর শনিবার রাউজান উপজেলা সদর এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি জনসভায় পরিণত হয়। পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইলিয়াছ মাষ্টারের সভাপতিত্বে ও পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক তছলিম উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি,পৌর কাউন্সিলর আজাদ হোসেন,মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,আ.লীগ নেতা নাঈমুল ইসলাম চৌধুরী,মনছুর উদ্দিন,মোসলেম উদ্দিন,মঈনুল ইসলাম,ওসমান গণি রানা,মোহাম্মদ আলী,সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, জাহাঈীর মাষ্টার,জয়নাল মুন্সি,এরশাদ,আরমান শান্ত প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ডের আ.লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ।প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেন, আগামী রাউজান পৌরসভার নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী জমির উদ্দিন পারভেজকে তৃনমূলের মনোনয়ন দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়, তিনি যেন তৃনমূলের এই প্রার্থীকে নৌকা প্রতিক দিয়ে দলে ত্যাগীদের মূল্যায়ন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net