1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

রাউজানে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।১৫ নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় পাহাড়তলী চৌমুহনী বাজারে আলোচনা সভা ও মেজবানের আয়োজন করা হয়েছে।আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান, দোস্ত মোহাম্মদ খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, তসলিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম সুমন, মো. আক্তার কামাল, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তপন কৃষ্ণ ঘোষ, বিশ্বজিৎ দে, আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. লোকমান, হাজী মোহাম্মদ আমিন, আব্দুল করিম চৌধুরী বাবু, জানে আলম, সৈয়দ মোহাম্মদ মাহফুজুল হক, শেখ নবী, সোহেল মজুমদার, মো. করিম, ইসমাইল হায়দর, রোকন উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী নেতা এসএএম রুবেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি রুবেল মজুমদার, সহ সম্পাদক সুজন মল্লিক, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সৈকত তালুকদার, সহ সভাপতি সাহেদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আজিম, রবিউল হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net