1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাউজানে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৫২ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা যুবলীগের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১ টায় মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জাব্বার সোহেলের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দীন,আ.লীগ নেতা জসিম উদ্দীন চৌধুরী,জসিম আব্দুল লতিফ,চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন।উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সি.সহ সহ সভাপতি মফজ্জল হোসেন,সারজু মোঃ নাছির সুমন দে,নাছির উদ্দিন প্রকাশ শীল,জাহাঙ্গীর আলম, মাসুদ হোসেন রুবেল,যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী,তাজ খাঁন উদ্দিন সোলেমান, সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদ,মনছুর আলম, মোঃ মঈনুদ্দিন প্রচার সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক তপন দে,আ জ ম রাশেদ,আব্দুল্লা আল মাসুদ,আসাদ হোসেন, জসিম উদ্দিন মুন্না আলমগীর আলী, মাসুদুল আলম,হাসান মোঃ রাসেল, জিয়াউল হক রোকন, সাজেদুল করিম সাজু,আরমান হোসেন, জাহেদুল আলম জাহেদ,আনোয়ার হোসেন,মোঃ নাজিম উদ্দীন,কমল চক্রবর্তী ,বেলাল হোসেন,ইসহাক ইসলাম,মনছুর আলম,পল্টন দেব,সৈকত তালুকদার, আরিফুল ইসলাম সোহেল,দীল মোহাম্মদ,মনির হোসেন,মোঃ শাহাজান,আরিফুল হক চৌধুরী,আবু ছালেক,মোঃ মিজানুর রহমান,শাহ্জাহান,নেজাম উদ্দীন প্রমুখ।র‌্যালীতে কয়েক হাজার যুবলীগ নেতাকর্মী অংশ গ্রহন করেন।বক্তারা যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি সহ যে সকল নেতাকর্মী যুবলীগ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।পরে বর্ণাঢ্য র‌্যালীটি মুন্সিরঘাটা থেকে শুরু করে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে জলিল নগর বাস স্টেশান হয়ে ফকিরহাট থানা রোড,পোষ্ট অফিস অতিক্রম করে মুন্সিরঘাটায় এসে সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net