1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় সুন্নী-কওমী সমঝোতা বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাঙ্গুনিয়ায় সুন্নী-কওমী সমঝোতা বৈঠক

____ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৫৬ বার

ওয়াজ মাহফিলে ব্য‌ক্তি‌ বি‌শেষ‌কে নি‌য়ে আপ‌ত্তিকর বক্তব্য প্রদান, বিভিন্ন ধর্মীয় বক্তাদের
মাহফিলে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্ট
উত্তেজনা নিরসনে সুন্নী-কওমি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্যমন্ত্রী ও
রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদের নির্দেশে বৃহস্পতিবার (৫ নভেম্বর)
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন ক‌ক্ষে আয়োজিত এই বৈঠকে অংশ নেন
প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও সুন্নী-কওমি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ
রাঙ্গুনিয়ার সুধী সমাজ। বৈঠকে সর্বসম্মতিক্রমে ওয়াজ মাহফিলে কুরুচিকর ও
উষ্কানিমূলক বক্তব্য পরিহার, বিভিন্ন ধর্মীয় বক্তাগণ আসার ব্যাপারে কোন পক্ষকে বাঁধা
না দেওয়া, ফেসবুক-ইউটিউবে পরষ্পর বিরোধী বক্তব্য পরিহারসহ সুন্নী-কওমিদের মধ্যে
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে দুইপক্ষের মধ্যে
সমঝোতা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে
বৈঠকে অংশ নেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল
মো. আনোয়ার হোসেন শামীম, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মাহাবুব
মিল্কী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার,
ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম
রাশেদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, রাঙ্গুনিয়া দূর্নীতি দমন কমিশনের (দুদক)
সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের
প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ
মুহাম্মদওবাইদুল মোস্তফা নঈমী। বৈঠকে অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত
নেতা মাওলানা রুহুল আমিন আল কাদেরী, মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা
আবুল কালাম বয়ানী, মাওলানা মুজিবুর রহমান নেজামী, মাওলানা আজিজুল হক আল
কাদেরী, হাফেজ আবদুর রহমান জামী, মাওলানা আলী শাহ নেছারী, করিম উদ্দিন হাছান,
জসিম উদ্দিন শাহ। কওমী সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া ওলামা
পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজিম। বৈঠকে অংশ নেন ওলামা পরিষদ নেতা
মাওলানা নাজমুল হক চৌধুরী, মাওলানা মুহাম্মদ নাছির, মাওলানা মুহাম্মদ মিজান,
ক্বারী মুহাম্মদ শওকত, মাওলানা আজিজুল হক, মাওলানা সিরাজুদ্দৌলা, মাওলানা মুহাম্মদ
মুবিন, মাওলানা আহমদ উল্লাহ, ক্বারী মোহাম্মদ ইসমাঈল, মুফ‌তি দিলদার বিন কাশেম
প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net