1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের পাটগ্রামে সানিয়াজান নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে

লালমনিরহাটের পাটগ্রামে সানিয়াজান নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

মোঃ জাহিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

লালমনিরহাটের পাটগ্রামের বাউরা সানিয়াজান নদী থেকে শুক্রবার সন্ধ্যায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকায় ওই যুবকের বাড়ি বলে জানাযায় ।যুবকের নাম দুলু ।

মরদেহটি নদীর পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে বাউরা এলাকার রংপুর সেক্টরের আওতাধীন ডাঙ্গাটারী-৬১ বিজিবির সদস্য ও পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দুলু বৃহস্পতিবার সকালে উপজেলার বাউরা বাজার থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। শুক্রবার বিকেলে মরদেহটি দুলুর বলে শনাক্ত করেন তার স্বজনরা।

স্বজনরা পুলিশ কে জানান, দুলু দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত জানান, দুলুর মরদেহ ময়না তদন্তের জন্য শনিবার লালমনিরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net