1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে একটি বাঁশের সাঁকো কয়েক হাজার মানুষের চলাচলের একমাএ পথ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা

লালমনিরহাটে একটি বাঁশের সাঁকো কয়েক হাজার মানুষের চলাচলের একমাএ পথ

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৩৫ বার

লালমনিরহাট সদর উপজেলায় সতী নদীর উপর একটি পাকা সেতুর অভাবে ২ পাড়ের কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ছেকনাপাড়া সতী নদীর উপর কয়েক হাজার মানুষ অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে লালমনিরহাট জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেশরঘাট উচ্চ বিদ্যালয় সরাসরি সতী নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত। এ এলাকা কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। এ এলাকা শস্য ভান্ডার খ্যাত। পাকা ব্রীজ না থাকায় এ এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বদা। বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হচ্ছে মানুষেরা। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতুটি নির্মাণের আশ্বাস দিলেও এ পর্যন্ত কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি। ভোগান্তী লাঘবের জন্য এই ছেকনাপাড়ায় একটি সেতুর দাবি এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net