1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের ভাগ্যকুলের চরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

শ্রীনগরের ভাগ্যকুলের চরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৪৫ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার পদ্মা নদীর চাঁনগাঁও চরে মা ইলিশ ক্রয় বিক্রয় ও জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রæপের
সংর্ঘষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাদিম গ্রæপ ও
নুরু বয়াতি গ্রæপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার দুপুরের দিকে
চাঁনগাঁও চরে এই ঘটনা ঘটে। এসময় নাদিম বেপারী গ্রæপের নাদিম বেপারী
(৫৬), সোহেল বেপারী (৩০), রুবেল খা (২৮), আবুল (৪০), হাবিব (১৭), আলমগীর
(৩৫), মিরাজ (২৮) অপরদিকে নুরু বয়াতি (৬০), রাসেল (২৩), সোহেল (১৯), জসিম
(২৪), আমরিয়া বেগম (৩৮), সাহিদা (৫০) ও আঞ্জুমান (২৮) আহত হয়। আহতরা
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। এর মধ্যে
গুরুতর আহত অবস্থায় নাদিম বেপারী গ্রæপের সোহেল বেপারী ও রুবেলকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে এলাকার অসাধু জেলে ও এক শ্রেণির লোভী
মানুষ মা ইলিশ ক্রয় বিক্রয় করে আসছে। প্রায় সময়ই এসব দালালদের সহযোগিতায়
সাধারণ মানুষ পদ্মা নদীর তীরবর্তী চরগুলোতে মা ইলিশ কিনতে যাচ্ছে। এরই
ধারাবাহিকতায় রোববার দুপুরে নাদিম বেপারী তার লোকজন নিয়ে চরে গেলে নূরু
বয়াতি গ্রæপের সাথে সংঘর্ষ বাঁধে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নাদিম
বেপারীর কাছে জানতে চাইলে সংঘর্ষের সত্যতা স্বীকার করে তিনি বলেন আমিও
আহত হয়েছি। নূরু বয়াতির সহযোগিতায় চরে মা ইলিশ কেনা বেচা ও জাল
পাতা নিয়ে ২/৩ দিন আগে নূরু বয়াতি স্থানীয় কয়েকজনকে মারধর করে। আজ
ঘটনাস্থলে গেলে তার আগে হামলা করলে সংঘর্ষ হয়। এঘটনায় গুরুতর আহত সোহেল
বেপারীর ভাই বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। এবিষয়ে জানতে
নূরু বয়াতির সাথে যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ভাগ্যকুলের ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত জানান, জাল
পাতাকে কেন্দ্র করে নূরু বয়াতির সাথে ঝামেলা চলছিল। মিমাংসার জন্য গেলে
নুরু বয়াতির লোকজন হামলা চালায়।

শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের কাছে জানতে
চাইলে তিনি বলেন, মা ইলিশ রক্ষায় আমরা পদ্মা নদীতে অভিযান চালাচ্ছি। তবে চরের
মধ্যে দুই গ্রæপের সংঘর্ষের খরব লোক মুখে শুনেছি। এব্যাপরে শ্রীনগর থানা
ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা
নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net