1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে কামারগাঁও আল-আমিন মাদ্রাসার প্রিন্সিপালকে হুমকি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শ্রীনগরে কামারগাঁও আল-আমিন মাদ্রাসার প্রিন্সিপালকে হুমকি প্রদান

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩২১ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যাকুল ইউনিয়নে অবস্থিত কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল
মোহাম্মদ জাফর ইকবাল (৩৮) কে দেখে নেয়ার হুমকি প্রদান করে একই মাদ্রাসার
আরবী প্রভাষক মো. আরিফ বিল্লাহ। স্থানীয় মো. আরিফ বিল্লাহ ওই মাদ্রাসার
সাবেক প্রিন্সিপাল মো. আব্দুছ সাত্তারের পুত্র। এঘটনায় শ্রীনগর থানায় একটি
সাধারণ ডায়েরী হয়েছে। জিডি নং-১৩১।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বেলা ১১ টার দিকে মাদ্রাসার
অনলাইন পাঠদান ও এ্যাসাইমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষকদের সাথে সভা চলছিল।
মো. আরিফ বিল্লাহ মাদ্রাসায় অনুপস্থিত থাকা সত্বেও দুপুর ১২ টার দিকে
সভাস্থলে প্রবেশ করে প্রিন্সিপালের সাথে খারাপ আচরণ ও হুমকি প্রদান করে।
আদিপত্য বিস্তারের লক্ষ্যে মো. আরিফ বিল্লাহসহ একটি মহলটি বিভিন্নভাবে
বর্তমান প্রিন্সিপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।

ওই মাদ্রাসার আরবী প্রভাষক শিক্ষক আবু জাফর, ক্বারী আঃ রহমান, সহকারী শিক্ষক
ইয়ার আলী, ওবায়দুর রহমানসহ মো. শাহ আলম, কাজী সাইফুল মোর্শেদ এনায়েত,
মো.নাছির উদ্দিন, আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন, আরবী প্রভাষক মো. আরিফ বিল্লাহর খারাপ আচরণ ও হুমকি প্রদানের তীব্র
নিন্দা করছি।

প্রিন্সিপাল মোহাম্মদ জাফর ইকবাল বলেন, এর কয়েক মাস আগেও মো. আরিফ
বিল্লাহর কারসাজিতে একটি মহল আমাকে হুমকি প্রদান করে ও ফেসবুকে
আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল। সে ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের
জানানোর পরে মহলটি মারমুখি হয়ে উঠে। এখন মো. আরিফ বিল্লাহ প্রকাশ্যে
আমাকে হুমকি ঘমকি দিচ্ছে। উপায় না নিরাপত্তার জন্য থানায় ডায়েরী করি।
এবিষয়ে জানতে আরবী প্রভাষক মো. আরিফ বিল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা
করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলালা উদ্দিন জানান, এবিষয়ে ডিজি
পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net