1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ফ্রন্স সরকার কর্তৃক বিশ্বনবীর ব্যঙচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল 

শ্রীনগরে ফ্রন্স সরকার কর্তৃক বিশ্বনবীর ব্যঙচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৭৪ বার

শ্রীনগর ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপােষকতায় মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এত্তেফাকুল ওলামা শ্রীনগর এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শ্রীনগরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লী মিছিল নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।এ সময় তাদের রাসুল প্রেমের বিভিন্ন স্লোগানে এবং ফ্রান্স বিরোধী স্লোগানে চারিদিক মুখরিত হয়ে উঠে।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মুফতি হাসনাইন,(মুহতামিম রুদ্রপাড়া মাদরাসা,) । মানববন্ধন পরিচালনা করেন মুফতি জুনায়েদ বিন হাতিম। ( সভাপতি আই এ বি বাঘড়া ইউনিয়ন),
উক্ত মানববন্ধনে আলােচনা পেশ করেন মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন (ইমাম ও খতিব আল আমিন বাজার জামে মাসজিদ) মুফতি হাসনাইন (মুহতামিম রুদ্রপারা মাদরাসা) মাওলানা আরিফ বিল্লাহ (প্রভাষক কামার গাও আল আমিন মাদরাসা) হাফেজ মুজিবর (ব্যবসায়ী আল আমিন বাজার) মাওলানা জাফরুল্লাহ (মুহতামিম বাঘড়া মাদরাসা) প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্র আমাদের প্রাণাধিক প্রিয় নবীর ব্যাঙ্গচিত্র করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে।এ ধৃষ্টতার জন্য ফ্রান্সকে ক্ষমা চাইতে হবে অন্যথায় বাংলাদেশ সরকারকে তারা ফ্রান্সকে বয়কট করার আহবান জানান। এসময় বক্তারা বাংলাদেশ সরকারের দৃ্স্টি আকর্ষণ করে বলেন বাংলাদেশের জনগনের নব্বই ভাগ ই মুসলিম। এদেশের সরকার কেনো ফ্রান্স সরকারের জন্য মুসলিমদের পক্ষে প্রতিবাদ বক্তব্য দিচ্ছেনা। এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ফ্রান্স ক্ষমা না চাইলে আপনি তাদের দূতাবাসকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন। অন্যথায় বাংলাদেশের মুসলিম জনগন আপনার ইমান নিয়ে প্রশ্ন তুলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net