1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষড়যন্ত্রকারীদের প্রতিহতে ছাত্রলীগ তৃণমূলকর্মীদের ইউনুছ গণি চৌধুরী'র নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের প্রতিহতে ছাত্রলীগ তৃণমূলকর্মীদের ইউনুছ গণি চৌধুরী’র নির্দেশ

কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৪৫ বার

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী বলেছেন- তৃনমূলের নেতা-কর্মীদের নিয়ে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করতে হবে। অন্যথায় ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে ফরহাদাবাদ থেকে বুড়িশ্চর, পুরো হাটহাজারী উপজেলাকে অচল করে দেয়া হবে’ বলে হুশিয়ারী উচ্চারন করেন তিনি।

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে হাটহাজারী উপজেলা ছাত্রলীগ আয়োজিত গণ মিছিল ও সমাবেশে কাল প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের নেতৃত্বে গতকাল শনিবার (৭নভেম্বর) বিকাল ৪টায় হাটহাজারী বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন সুজনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন- চ/উ জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুর আলম চৌধুরী মঞ্জু।

সরকারের সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতার পরাজিত শক্তি বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার নানা পায়তারা প্রতিহতে ছাত্রলীগের তৃণমূলের কর্মীদের তৈরী থাকতে নির্দেশনা দেন ইউনুছ গণি চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মো. শামীম, মেখল ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মন্জুরুল আলম, দেলোয়ার হোসেন মিন্টু।

বক্তব্য রাখেন- হাটহাজারী পৌরসভা সহায়ক কমিটির সদস্য ওসমান কবির রাসেল, হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাহেদ, সায়মন, জাবেদ, মুন্না প্রমূখ।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর পুর্ব থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগ কর্মীদের মিছিল নিয়ে এতে অংশ নিতে দেখা যায়। ছিলেন- সাইফুল ইসলাম মানিক, মাহমুদুল হাসান, ফয়সাল, মহসিন, নাইম, শাকিল, আরমান, সোয়াইব, মো: তুশার, নিশান, কাইসার, আশরাফ, তুশার ছোট্ট, সৈকত, বশর, বক্কর, মাছুদ, আরাফাত, ইউছুপ, বাছা, ইব্রাহিম, মিজান, জনি, নুরু উদ্দিন, রকি, লিটন, সাকিব, সাকিল।

সমাবেশ সফলের পর হাটহাজারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান বলেন- ‘আমাদের নেতা আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী ও মনজুর আলম মঞ্জু ভাইয়ের এর নির্দেশনায়, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যারা উপস্থিত হয়ে সমাবেশকে সফল করেছেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net