1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে: খাদ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে: খাদ্যমন্ত্রী

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৫০ বার

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সাপাহারের জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে (২৬ নভেম্বর) নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবই সেতুর উত্তর পাশে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

মন্ত্রী বলেন, জবই বিলটিতে একটি অর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পলা আমাদের রয়েছে। যা বাস্তবায়ন করা গেলে এঅঞ্চলে একটি সুস্থ ধারার বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে, যাতে করে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। অপরদিকে সরকারের অর্থনৈতিক অপার সম্ভবনার দ্বার উম্মোচিত হবে। তিনি আরো বলেন, শীতকালে জবই বিলে ১৭ প্রজাতির পাখি বিভিন্ন দেশকে আসে। এসব পাখিকে কেউ শিকার বিরক্ত করতে পারবে না।

পাতাড়ী থেকে জবই পর্যন্ত রাস্তা এবং জবই বিলে অবস্থিত সেতুটি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের নামানুসারে নামানুসারে রাখার পক্ষে মত দেন মন্ত্রী।

বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net