1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে গোরস্থানের জমি দখলের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে গোরস্থানের জমি দখলের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৬৫ বার

সোনারগাঁয়ে ভূমিদস্যুরা কবরস্থানের জমি দখল করার অপচেষ্টার বিরুদ্ধে শত শত এলাকাবাসীর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের রতন মার্কেটে গনকবাড়ী, লস্করবাড়ী ও আমগাঁও আঞ্চলিক সামাজিক কবরস্থানের সমাজের লোকজন এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে।

হাজী শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, স্থানীয় লস্করবাড়ী গ্রামের মৃত ফজরের কুলঙ্গার ভূমিদস্যু ছেলে আমান উল্লাহ সহ একটি ভূমিদস্যু চক্র অত্র আঞ্চলিক সামাজিক কবরস্থানের জমি জোরপূর্বক দখল করতে গেলে কবরস্থানের সাধারন সম্পাদক ডা. দুলাল এতে প্রতিবাদ করায় তাকে মারধর করে ভূমিদস্যুরা। এ ঘটনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছে।

এ সময় ইউপি মেম্বার হাজী নুর হোসেনের বিচারের আশ্বাসে এ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন ।হাজী আব্দুল হাই, বিশিষ্ট সাংবাদিক মো জাকির হোসেন ঝন্টু, মনির হোসেন, আলাউদ্দিন, মিয়াজদ্দিন, পানাউল্লা, আবুল বাশার, আব্দুল আজিজ মোল্লা, হানিফ মোল্লা, ইসমাইল মোল্লা, আব্দুল বারেক, আলতা, শফিউল্লা, দুলাল মিয়া, বিভিন্ন জামে মসজিদের ইমামগন সহ অত্র কবরস্থান এলাকার সমাজের শত শত এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net