1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১ লাখ ৫১ হাজার ফার্মেসীকে মডেল ফার্মেসী চালু করা হবে - ঔষধ প্রশাসনের ডিজি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

১ লাখ ৫১ হাজার ফার্মেসীকে মডেল ফার্মেসী চালু করা হবে – ঔষধ প্রশাসনের ডিজি

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২১৯ বার

প্রত্যেকটি উপজেলায় ১টি করে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ চালু করা হবে উল্লেখ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ১টি করে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন সপ চালু করার কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ৩৭ হাজারের বেশি মডেল মেডিসিন শপ ও ৫০ হাজার মডেল ফার্মেসী স্থাপন করা হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ১ লাখ ৫১ হাজার ফার্মেসীকে মডেল মেডিসিন ফার্মেসী ও মডেল মেডিসিন শপ স্থাপন করা হবে।

দিনাজপুর হাউজিং মোড়স্থ পর্যটন মোটেল অডিটোরিয়ামে “মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা এবং নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিজি আরও বলেন, দেশের প্রত্যেকটি ফার্মেসীতে ১ জন করে ফার্মাসিষ্ট রাখতে হবে। আমি যোগদানের পর ফার্মাসিষ্ট তৈরীর ব্যাপারে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের ঔষধ ১৪৮টি দেশে রপ্তানী করা হচ্ছে। এটা একটা সাফল্যের বিষয়। বাংলাদেশের চাহিদা অনুযায়ী শতকরা ৯৮ শতাংশ ঔষধ দেশেই তৈরী হচ্ছে। আর ২ শতাংশ ঔষধ বিদেশ থেকে আমদানী করতে হচ্ছে। গত বছর ১৩৫ মিলিয়ন ডলার ঔষধ রপ্তানী করা হয়েছে। এই ঔষধ অষ্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশের আমাদের ঔষধ রপ্তানী করা হচ্ছে।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস।

এর আগে তিনি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫টি ও দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে ৫টি মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ উদ্বোধন করেন। এসময় তিনি মাস্ক বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net