1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৫কেজি গাজা উদ্ধারসহ আটক-৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

২৫কেজি গাজা উদ্ধারসহ আটক-৪

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৯৫ বার

বিশেষ অভিযানে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকা থেকে ২৫কেজি গাজা সহ ৪জন মাদক কারবারীকে আটক করেছেন খুলনা র‌্যাব-৬। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের উপর ভিত্তি করে র‌্যাব-৬ এর একটি চৌকশদল বাগেরহাট-মাওয়া মহা-সড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে খুলনাগামী একটি সাদা রংঙ্গের প্রাইভেটকার (যার নং-ঢাকা মেট্রো-গ-২২-২৮৬৬) গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে অবস্থানরতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব-৬ তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের গাড়ী তল্লাশী করে দুইটি পৃথক প্যাকেট থেকে মোট ২৫কেজি গাজা উদ্ধার করেন।

আটককৃতরা হলো পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদি গ্রামের মৃত হারুন তালুকদারের পুত্র প্রাইভেটকার চালক মো: এনামুল হক (৩৬), পিরোজপুর জেলার জিয়ানগন উপজেলার চারাখালী গ্রামের আ: লতিফ শেখের কন্যা শিরিন বেগম (২৬), ফেনী জেলার সদর উপজেলার ফেনী বাজার এলাকার আব্দুল্লাহ সরদারের পুত্র রোমান সরদার (১৯) ও মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাড়া গ্রামের আয়েন উদ্দিন শেখের পুত্র মো: জহিরুল ইসলাম (৪৫)। গাজা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করেছে।

এ ব্যাপারে র‌্যাব-৬ এর ডিএডি শামীম আহাম্মদ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net