1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকালীন সময়ে ঘরে বসেই শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন সালমা রুমি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

করোনাকালীন সময়ে ঘরে বসেই শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন সালমা রুমি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৬১ বার

করোনাকালীন সময়ে ঘরে বসেই বিভিন্ন অনলাইন পেইজে নিয়মিত পাঠদানের মাধ্যমে সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ৪৫নং আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: সালমা আক্তার রুমি। এই যাবৎ তিনি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ৮০টির অধিক অনলাইন পাঠদান দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘ঘরে বসে শিখি কার্যক্রম’ এর আওতায় শিক্ষিকা মোসা: সালমা আক্তার রুমি শুধু শ্রেণি পাঠ-ই নয় শিক্ষার্থীদের মানসিক বিকাশ সাধনের নিমিত্তে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, গান পরিবেশন সহ ব্যতিক্রমী বিভিন্ন আয়োজনের মাধ্যমে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

এবিষয়ে তিনি বলেন, “দেশের প্রতি ভালোবাসা ও নিজ দায়বদ্ধতা থেকে অনলাইনে পাঠদানের কাজ করছি। অনলাইনে দেশের অনেক শিক্ষকই পাঠদান করছেন। আমাদের দ্বায়িত্ব হল সেসব অনলাইন পাঠদানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শিক্ষার্থীদেরকে সেসকল পাঠগুলো দেখার সুযোগ করে দেয়া। তাহলেই এই পরিশ্রম স্বার্থক ও সফল হবে”। এসময় তিনি উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকা সহ সচেতন অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net