ঢাকা   ০৭:০৬:১৪ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে রোববার গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি দিবসটির দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও অনুদানের চেক বিতরণ, বৃক্ষরোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা।

গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডিশনাল এসপি ময়নুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রশিক্ষিত যুবক জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৩ জন প্রশিক্ষিককে ১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া কম্পিউটার ও গবাদি পশু পালন সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণকারিদের মধ্যে সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়।

হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এই মুজিববর্ষে বর্তমান সরকার দেশের বেকার যুবকদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে। যাতে যুবকরা আত্মনির্ভর হিসেবে গড়ে ওঠে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি