1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৩৫ বার

নরসিংদীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি লক্ষে মাস্ক বিতরণ করেছে নরসিংদী জেলা পুলিশ।
প্রায় আট মাস ধরে সারা বিশ্ব কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছে বাংলাদেশ এর ব্যতিক্রম নয়, বরং সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করছে বাংলাদেশ। বৈশ্বিক এই দুর্বিপাকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা।

সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রকোপ মোকাবেলায় অদ্য রবিবার (২২ নভেম্বর) জেলা পুলিশ নরসিংদীর উদ্যোগে জেলার সকল থানায় (নরসিংদী সদর/পলাশ/মাধবদী/শিবপুর/ মনোহরদী/রায়পুরা ও বেলাব) জনসচেতনতামূলক কর্মসূচী নেওয়া হয়। এসময় বিশেষ করে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। কর্মসূচীর অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকল্পে মাস্ক বিতরণ করেন জেলার সকল থানার কর্মকর্তাবৃন্দ।

করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।
করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে জেলা পুলিশ নরসিংদীর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে পুলিশ কর্মকর্তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net