1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে নিজের রক্ত দিয়েছি- জরিম উদ্দিন পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে নিজের রক্ত দিয়েছি- জরিম উদ্দিন পারভেজ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৩৪ বার

রাউজান পৌরসভা নির্বাচনে আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে নিজের রক্ত দিয়েছি।বিএনপি জোট সরকারের শাসনামলে সন্ত্রাসীদের দুই- দুইবার গুলিবিদ্ধ হয়েছি।ওই সময় চমক হাসপাতালে দেখতে এসেছিল বর্তামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারপরও আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হয়নি। দলের সাথে কোন সময় বেঈমানী করেনি। ত্যাগ ও শ্রমের বিনিময়ে দলের হাল ধরে নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।সু-সময়ে যারা পৌরসভার মেয়র হওয়ার স্বপ্ন দেখেন তারা বেঈমান।দলে নব্য অনুপ্রবেশ কারীদের সাথে নিয়ে মেয়র হওয়ার স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না।ত্যাগী পরিক্ষিৎ নেতাকর্মীরা সকল অপপ্রচারে দাঁত ভাঙ্গা জবাব দিবে।আমি আগামি পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হই বা নাহই পৌরবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে তার সমর্থনে রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এবস কথা তার বক্তব্যে তুলে ধরেণ। উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বেলাল হোসেন সিফাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল,কাউন্সিলর এড.সমীর দদাশগুপ্ত,এড অপূর্ব ভট্টাচার্য, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,আ.লীগ নেতা মুছা আলম খাঁন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সহ সভাপতি শফিউল হোসেন সম্রাটের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা সারজু মো.নাছের, আলমগীর আলী,কামরুল ইসলাম বাচ্চু,জিয়াউল হক রোকন,ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাবেক ছাত্রনেতা দিপলু দে দীপু,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম,সাধারণ সম্পাদক সালাউদ্দিন, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,মুক্তিযুদ্ধ মঞ্চের সহ সভাপতি মো একরাম,যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া, মাইকেল বড়ুয়া, অন্তু দে, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত দাশ অন্তু,সাইম উদ্দিন শাহ,বাদশা আলম জুয়েল,দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন অন্তর, জিসান,মো আসিফ,মো আলাউদ্দিন,কুতুব উদ্দিন, ছাত্রনেতা শাহদাত,রাকিব,হলদিয়া মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোসলেহ উদ্দীন কায়সার,সাধারণ সম্পাদক তানজির ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net