1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীন কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

বাগেরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীন কারাদন্ড

নইন আবু নাঈম,নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৭২ বার

বাগেরহাটে মাদক মামলায় আজিম শেখ ওরফে আজিম মেম্বার (৫০) নামে একজনের যাবজ্জীন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দেন আদালত। একই মামলার অন্য তিন আসামীকে বেখসুর খালাস দেন আদালত। সোমবার(০৯ অক্টোবর)দুপুরে আসামীদের অনুপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন কুমার এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত হলেন, আজিম শেখ বাগেরহাটে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মো. জব্বার শেখের ছেলে।
খালাস প্রাপ্তরা হলেন, দন্ডপ্রাপ্ত আজিমের স্ত্রী সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার বলেন, ২০১২ সালের ১৪ জুন সকাল ১১ টায় ফরিকহাট থানা পুলিশ উপজেলার আজিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরে পুলিশ ওই বছরের ৫ সেপ্টেম্বর আজিম শেখ ওরফে আজিম মেম্বার, সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খানসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত এই মামলার ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজিম শেখ ওরফে আজিম মেম্বারকে নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত। মাদক মামলায় আদালতের রায়ে আমরা খুশি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net