1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প রোগিদের উপছে পড়া ভিড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মাগুরার শ্রীপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প রোগিদের উপছে পড়া ভিড়

মােঃসাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩২২ বার

মাগুরার শ্রীপুর সরকারি কলেজ চত্বরে ৬ নভেম্বর শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘নিজ বাড়ি নিজ হাসপাতাল করোনামুক্ত বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এ ক্যাম্পের আয়োজন করে। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এ ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশবরেণ্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ইনজিনিয়াস হেলথ কেয়ার-এর চেয়ারম্যান ডাঃ রাশিদুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহিদুল আলম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানসহ আরো অনেকে।
বিশিষ্ট সাংবাদিক জাহিদ রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাংবাদিক আবু বাসার আখন্দ,সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, রাশেদ খাঁন, লেনিন জাফর,জুয়েল রানা, বিশিষ্ট সমাজেসেবক মৃধা খলিলুর রহমান প্রমুখ।
ফ্রী ক্যাম্পে দেশবরেণ্য বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ও ইনজিনিয়াস হেলথ কেয়ার-এর চেয়ারম্যান ডাঃ রাশিদুল হাসানের নেতৃত্বে একদল চিকিৎসক ফুসফুস ও ঠান্ডাজনিতরোগ সহস্রাধিক রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net