1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় জেলা যুবদলের আহবায়ক কল্লোলসহ ৪২ জনের নামে মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন

মাগুরায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় জেলা যুবদলের আহবায়ক কল্লোলসহ ৪২ জনের নামে মামলা

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৪৮ বার

মাগুরায় শুক্রবার রাতে যুবদল-যুবলীগ হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা যুবদল আহবায়ক এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলসহ ৪২ জনের নামে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।শুক্রবার রাতে হামলার শিকার যুবলীগকর্মী মারুফ হোসেন রোববার দুপুরে বাদী হয়ে মাগুরা সদর থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানান -মামলায় আসামীদের বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগ আনা হয়েছে, যার মামলা নং ৩৯ তারিখ ২৯/১১/২০২০ইং।
গত ২৭ নভেম্বর শুক্রবার রাতে রাজনৈতিক বিরোধের জের ধরে পরস্পর বিরোধী হামলায় জেলা যুবলীগকর্মী মারুফ হোসেন ও যুবদলকর্মী মাহমুদুর রহমান শান্তি জখম হয়। ঐ রাতেই যুবদল কমী শান্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে যুবদল কর্মী শান্তিরপক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net