1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক নির্মূলে জিরো টলারেন্স থাকবে- ওসি চৌদ্দগ্রাম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ  পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা প্রদান  নবীগঞ্জে অটোরিকশা (টমটম- মিশুক) ব্যাটারি চু’রি করতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে  এক যুবকের মৃ’ত্যু  চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

মাদক নির্মূলে জিরো টলারেন্স থাকবে- ওসি চৌদ্দগ্রাম

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৫৬ বার

মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স থাকবে বলে মতামত প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। বুধবার রাতে চৌদ্দগ্রামে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

থানার পুুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুর রহমান বাবলু, এম এ কুদ্দুস, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিয়াজি, সাধারণ সম্পাদক মো: আবদুল জলিল রিপন, সদস্য আকতারুজ্জামান, এম এ হাসান ও সোহাগ মিয়াজি।

এসময় সাংবাদিক মো: আবু বকর সুজন, মো: আব্দুল মান্নান, মো: মনোয়ার হোসেন, মো: কামাল হোসেন নয়ন, মো: আনিসুর রহমান, এম এ আলম, মো: শাহিন আলম, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: জসিম উদ্দীন চৌধুরী নিলয়, সফিউল ইসলাম, শাহরিয়ার ইমন জয় সহ চৌদ্দগ্রামে কর্মরত সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অফিসার ইনচার্জ আরও বলেন, দালাল মুক্ত জনবান্ধব থানা হবে চৌদ্দগ্রাম থানা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি চৌদ্দগ্রামের সকল সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা চৌদ্দগ্রাম থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে প্রায় চার বছর দায়িত্ব পালন করে স্বল্প সময়ের জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলী হন। পরবর্তীতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ১১ নভেম্বর যোগদান করেন। এছাড়া পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা পরিদর্শক (তদন্ত) হিসেবে আজকে দায়িত্বভার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net