1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

রাউজানে মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা-১ এর আওতাধীন ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়।রোববার (২৯) বাদে মাগরিব চিকদাইর তাঁর মিয়া মেম্বারের বাড়ীতে আয়োজিত মাইজভাণ্ডারী সম্মেলনে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য আল্লামা কাজী হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী।প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী গোমদন্ডী দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, উদ্বোধক ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নাছির উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে তকরির করেন ফটিকছড়ি কিপায়েতনগর মুনিরুল উলুম দাখিল মাদ্রাসার সুপারেন্টেড মাওলানা মোহাম্মদ মুরশেদ রেজা কাদেরী,বিশেষ বক্তা ছিলেন রাউজান আব্দুল কাদের জিলানী জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব ফারুকী।জুয়েল উদ্দীনের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাঙ্গুনিয়া ও রাঙামাটির সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী,সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল হক, মোহাম্মদ আলমগীর, খ.ম.জামাল উদ্দীন, নোয়াজিষপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ তছলিম উদ্দীন,চিকদাইর শাখা-২ এর সাধারণ সম্পাদক আক্কাস উদ্দীন মানিক, চিকদাইর শাখা- ১এর সাধারণ সম্পাদক শহিদুল আলম মাষ্টার ।
সম্মানিত অতিথি ছিলেন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মোবারক আলী, হাফেজ মাওলানা শোয়েব হোসেন, হাফেজ বোরহান উদ্দিন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, হামরুল হাসান বারেক প্রমুখ। মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net