1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষা উপমন্ত্রী কর্তৃক ভাস্কর্যের বিরোীধতাকারীদের ঘাড় মটকে দেয়ার হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ খেলাফত মজলিসের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

শিক্ষা উপমন্ত্রী কর্তৃক ভাস্কর্যের বিরোীধতাকারীদের ঘাড় মটকে দেয়ার হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৫৪ বার

ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপনের সংস্কৃতি তাওহিদী জনতা বরদাস্ত করবে না: খেলাফত মজলিস
ঢাকা, ১৫ নভেম্বর ২০২০: বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কর্তৃক ভাস্কর্যের বিরোীধতাকারীদের ঘাড় মটকে দেয়ার হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপনের সংস্কৃতি দেশের তাওহিদী জনতা বরদাস্ত করবে না। । কোন জাতীয় নেতাকে স্মরণীয় করে রাখার জন্য অনেক উপায় আছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বা ভাস্কর্য স্থাপন বন্ধ করতে হবে। ঈমানের সাথে সাংঘর্ষিক মূর্তি বা ভাস্কর্য সংষ্কৃতি মুসলমানরা মেনে নিবে না। তাই এ দেশের আলেম-ওলামা নির্বিশেষে তাওহিদী জনতা সব সময় ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে যেকোন মূর্তির বিরোধী করে আসছে। সম্প্রতি ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরোধীতাকারী আলেম- ওলামা তথা তাওহিদী জনতাকে উদ্দেশ্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। ঘাড় মটকে দেয়ার হুমকী দিয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে স্তব্ধ করে দিতে চাইছেন। কিন্তু শিক্ষা উপমন্ত্রীর মনে রাখা উচিত তাওহিদী জনতা কোন হুমকী ধমকী বা চোখ রাঙ্গানীকে পরোয়া করে না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। ইসলাম ধর্মেও কোন জোর জবরদস্তির অবকাশ নেই। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ অবহমানকাল থেকে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। কিন্তু বাংলাদেশে অটুট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এক শ্রেণির লোক বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে উস্কানীমূলক শ্লোগান দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে। এসব ষড়যন্ত্র ও উস্কানীমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সাবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোন গুজব বা ফাঁদে পা দেয়া যাবে না। যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে তার প্রদত্ত ‘ঘাড় মটকে দেয়ার’ হুমকীর দিয়ে প্রদান করা বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। একই সাথে ৯২ ভাগ মুসলমানরে দেশে ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপণ বন্ধের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net