1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে এমপি’র বাড়ীতে সন্ত্রাসীদের হামলায় আহত যুবকের সংবাদ সম্মলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

সীতাকুণ্ডে এমপি’র বাড়ীতে সন্ত্রাসীদের হামলায় আহত যুবকের সংবাদ সম্মলন

সীতাকুণ্ড, প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৮৮ বার

সীতাকুণ্ডে এমপি’র বাড়ীতে মেম্বার সমর্থিত সন্ত্রাসীদের হামলায় আওয়ামীলীগ নেতা আহত হওয়ার পর আবার তার বাড়ীতে হামলা চালিয়ে বড় ভাইয়ের শিশু কন্যাকে শ্লীলতাহানী করার অভিযোগে ভূক্তভোগির পরিবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সীতাকুণ্ড প্রেসক্লাবে রবিবার দুপুর দেড়টায় বাঁশবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আহত মোঃ রাসেল সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার সকাল ১০টায় স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দীন সাথে রাস্তার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমপিকে আমার বিরুদ্ধে বুঝানোর জন্য তার সন্ত্রাসী বাহিনী নিয়ে যায়। আমি শুনে এমপিকে বুঝানোর জন্য সেখানে গিয়ে দোতলায় উঠা মাত্রই ইউপি সদস্য শাহাব উদ্দিনসহ তার ভাড়া করা সন্ত্রাসী জাহেদ, হানিফ, রিপন, সাহাবুদ্দিন,রনি,মিরাজ,আবুল কাশেম ও মোঃ আলী আমার উপর হামলা চালিয়ে আমাকে এলোপাথারি কিল ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। সংবাদ সন্মেলনে আরো জানায়,আমি হামলার শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা থাকাবস্থায় সন্ত্রাসীরা এমপি’র বাড়ী থেকে এলাকায় গিয়ে আমার বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা আমার ভাই সোহেল, রুবেল, আমার মা ও বড় ভাবীকে মারধর করে।আমার ভাতিজি (১২) স্কুল থেকে আমার সময় আমাদের পরিবারের সদস্যদেরকে মারধরের দৃশ্য দেখে সে চিৎকার দেয়। এ সময় সন্ত্রাসী হানিফের নির্দেশে সন্ত্রাসী রিপন রনি ও মিরাজ ভাতিজিকে এলোপাথারি মারধর করে । সন্ত্রাসী রিপন,রনি মিরাজ মিলে তার স্কুল ড্রেসের কাপড় চোপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানীর চেষ্টা করে।এঘটনায় আহত রাসেলের মা তমনা খাতুন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net