1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৭টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

১৭টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী বিতরণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২০৫ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে সকলের সুস্থাস্থ্য ও কল্যান নিশ্চিত করনে (এসডিজিএস-৩) কমিউনিটি ক্লিনিক সমূহে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে ১৭টি কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার,ডিজিটাল থার্মমিটার, প্রেসার মেশিন ও মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার। এসময় ইউনিয়ন সমন্বয়কারী মনিরা খাতুন, রোজিনা খাতুন সহ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্র্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net