1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে নিজ এলাকা আলোকিত করলেন কউক চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

ঈদগাঁহতে নিজ এলাকা আলোকিত করলেন কউক চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ ঈদগাঁহ ইউনিয়নের মাইজ পাড়া নিজ গ্রাম ও পাশ্ববর্তী এলাকাকে আলোকিত করেছেন।

তিনি কক্সবাজারের পাশাপাশি নিজের জন্মস্থান ঈদগাঁহ এলাকায় ও কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, ঈদগাঁহ ইউনিয়নের বৃহত্তর মাইজ পাড়ার সড়কটি ছিল খানাখন্দে ভরা।

সম্প্রতি মেহেরঘোনা থেকে বন্কিমবাজার পর্যন্ত মাইজপাড়া সড়কটি কার্পেটিং করা হয়েছে। এলাকার বিদ্যুৎ ব্যবস্হা ছিল খুবই নাজুক। মটর,ফ্রিজ,টেলিভিশন চলত না, এমনকি বাল্ব ও পর্যন্ত পুরোপুরি জ্বলত না।

তিনি সম্পূর্ণ বিদ্যুৎ লাইন পরিবর্তন করে পাওয়ারফুল বিদ্যুৎ লাইনের ব্যবস্হা করে দেন। এখন এলাকায় বিদ্যুৎ সমস্যা নেই বললেই চলে।
গ্রামের অলিগলি ছিল অন্ধকারে ভরা।

প্রায় সময় চুরিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতো। তিনি গ্রামে লাইটিং ব্যবস্হা করে দিয়ে পুরো গ্রামকে আলোকিত করে দিয়েছেন।

ঈদগাঁহ মাইজপাড়া এলাকা ছাড়া জালালাবাদ ইউনিয়নের লরাবাক, খামার পাড়া,ফরাজী পাড়াসহ বিভিন্ন এলাকার সড়কেগূলো লাইটিং করে আলোকিত করেছেন।

বন্ধ হয়ে গেছে ঘর চুরি,গরু চুরিসহ বিভিন্ন অপরাধ।
তিনি এলাকায় মসজিদ নির্মাণ করেছেন এবং বিভিন্ন মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেছেন।

এছাড়াও করোনাকালীন সময়ে বৃহত্তর ঈদগাঁহ’র অসহায় ও ঘরবন্দী মানুষদের ত্রাণ বিতরণ ও বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তিনি ঈদাগাঁহকে থানায় রুপান্তরিত করেছেন এবার উপজেলায় রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য কক্সবাজার শহরে আবর্জনায় ভরা দুর্গন্ধযুক্ত তিনটি পুকুরকে স্বপ্নের পূকুর বানিয়ে বিনোদন স্পষ্ট পরিনত করেছেন। যা পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধি করেছে।
এ বিনোদন স্পট গূলোতে বিকাল থেকে রাত পর্যন্ত পর্যটকসহ স্থানীয়রা সময় কাটাচ্ছেন।

ইতিমধ্যে লাখো মানুষের নজর কেড়েছেন। কক্সবাজার শহরে চার লাইন বিশিষ্ট্য সড়ক নির্মাণ করে যাচ্ছেন।
নানান পরিকল্পনার বাস্তবায়ন করে কক্সবাজারকে একটি বিশ্বমানের পর্যটন নগরী গড়তে কাজ করে যাচ্ছেন।

এ করোনা কালীন সময়ে কক্সবাজারবাসীর পাশে ছিলেন তিনি। শহরের মুচিদের স্থায়ী দোকান করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ঈদগাঁহ মাইজ পাড়ার হেলাল উদ্দিন , জসিম, গিয়াস উদ্দিন এলাকাবাসীর পক্ষ থেকে জানান, আমাদের দাবি কউক চেয়ারম্যান কাছে মাইজপাড়া খালটি খনন এবং ড্রেনেজ ব্যবস্থা।

এ সব দাবির বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে, কর্নেল (অব:) ফোনকান আহমদের সাথে কথা হলে তিনি জানান, তিনি জনগণের সাথে আছেন থাকবেন এবং অবশ্যই জনগণের দাবি পুরনে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net