1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা বিপুলাসার আহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

কুমিল্লা বিপুলাসার আহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ বার

এম, এ মান্নান, কুমিল্লা জেলা প্রতিনিধি :
পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বন্ধন তৈরির লক্ষ্যে স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে দিনভর আড্ডা, আলোচনা ও স্মৃতিচারণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আয়োজনে গতকাল দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণোচ্ছল পদচারণায় মূখরীত ছিলো কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক। সকালে ঢাকা, চট্রগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে সমবেত হন প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে বরণের পর সবাইকে একটি করে টি-শার্ট প্রদান করেন আয়োজকরা। সকালের নাস্তা শেষে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে আলোচনা ও স্মৃতিচারণ। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার বিতরণ, গুণীজনদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির পক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিপুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল।
অনুষ্ঠানে স্মৃতিচারণী বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভ’ইয়া, প্রাক্তন ছাত্র-ছাত্রী ঢাকা আঞ্চলিক ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সুমন ও সদস্য সচিব এম এ লতিফ হেলাল, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও প্রাক্তন ছাত্র মাহফুজুল হক মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক ভ’ইয়া পেয়ারু, বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার, প্রাক্তন শিক্ষার্থী সৌমেন্দু বসু টুলু, নুরুল আলম হিরণ, ইঞ্জিনিয়ার পারভেজ, ইউসুফ পাটোয়ারী, আঞ্জুমারা বেগম, বিপুলাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্রাক্তন ছাত্র ইকবাল মাহমুদ সহ আরো অনেকে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত সচিব ও রাষ্ট্রদূত সাহাব উল্যাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এমএ করিম সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আহাম্মদ উল্যাহ সাহবের পুত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মারফত উল্যাহ ভুলু অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরে। পুরানো বন্ধুদের পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net