1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিঠি পেয়ে হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধীর বাড়িতে হাটহাজারী ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চিঠি পেয়ে হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধীর বাড়িতে হাটহাজারী ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩০৫ বার

কে এম ইউছুফ : জানে আলম পেশায় একজন সিএনজি বেবীট্যাক্সি চালক। স্ত্রী, ১ ছেলে আর ১ মেয়ে নিয়ে ছিলো সুখের সংসার।

হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় পাল্টে যায় তার জীবন। দিনভর গাড়ি নিয়ে নগর থেকে গ্রামে ছুটে বেড়ানো হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মো. জানে আলম হয়ে পড়েন ঘরবন্দি।
গত দুই বছর স্ত্রী এবং ভাইদের সহায়তা ছাড়া বিছানা ছেড়ে ঘরের বাইরে আসতে পারেননি তেমন।

তবে একটি চিঠি বদলে দিয়েছে জানে আলমের দুই বছরের ‘রুটিন’ জীবন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হুইল চেয়ার চেয়ে চিঠি দেওয়ার একদিন পর বুধবার (৩০ ডিসেম্বর) হুইল চেয়ার কিনে নিয়ে ইউএনও নিজেই হাজির হন তার বাড়িতে। সেই হুইল চেয়ারে ভর করে নিজে হাতে চাকা ঘুরিয়ে ঘরের বাইরে আসেন জানে আলম।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন বলেন, মঙ্গলবার একজন প্রতিবন্ধী হুইল চেয়ার চেয়ে একটি চিঠি পাঠান। চিঠি পেয়ে আমরা তার খোঁজ-খবর নিই। শারিরীক অক্ষমতার কারণে বুধবার তাকে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পরে অচল হয়ে পড়েন জানে আলম। স্ত্রী, ভাইদের সহায়তায় চলতেন তিনি। আর্থিক দৈন্যদশার কারণে হুইল চেয়ার কিনতে পারেননি। কয়েকদিন আগে এক প্রতিবেশীর পরামর্শে আমাদের কাছে হুইল চেয়ার চেয়ে চিঠি পাঠান। তার চাওয়া পূরণ করতে পেরে আমরা খুশি’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net