1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিরনিদ্রায় শায়িত ঘোড়াশাল পৌর মেয়রের পিতা আজিজুল হক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

চিরনিদ্রায় শায়িত ঘোড়াশাল পৌর মেয়রের পিতা আজিজুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

পলাশ(নরসিংদী)থেকে নাসিম আজাদঃচিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের পিতা সাবেক জেলা সাব রেজিস্ট্রার মোঃ আজিজুল হক। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ মাগরিব ঘোড়াশাল পৌর ঈদগাঁহ মাঠে জানাজার নামাজ শেষে মরহুমের নিজ বাড়ি পাইকসা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পলাশ উপজেলার ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, পৌর যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা,বঙ্গবন্ধু ফাউন্ডেসন নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ সহ পলাশ উপজেলা নির্বাচনী আসনের সকল ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ মুসল্লিরা।

উল্লেখ্য সাবেক জেলা সাব রেজিস্ট্রার মোঃ আজিজুল হক মঙ্গলবার সকাল ৭টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে পলাশ উপজেলায় শোকের ছায়া নেমে আসে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন নরসিংদী জেলা আওয়ামীলী ও পলাশ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net