1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক চিওড়া আউটলেট’র উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক চিওড়া আউটলেট’র উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৬৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা কেটে বাংলাদেশ ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার আওতায় চিওড়া আউটলেটে’র (এজেন্ট ব্যাংকিং কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া রাস্তার মাথায় অবস্থিত নতুন আউটলেট শাখায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের কুমিল্লা জোন প্রধান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুব এ আলম।

ইসলামী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার ও ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে ও কুমিল্লা জোনাল অফিসের কর্মকর্তা মো: শাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, চিওড়া ইউপি চেয়ারম্যান মো: একরামুল হক, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক কাজী শেখ ফরিদ, মহিপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: আব্দুর রহিম মাসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা এ কে খাঁন, সমাপনী বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চিওড়া রাস্তার মাথা আউটলেটের পরিচালক ও মারিয়া টেলিকমের স্বত্ত্বাধিকারী মো: মনির হোসেন খোকন।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, তারাশাইল ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী হাজী মোস্তফা, ইসলামী ব্যাংক তারাশাইল আউটলেটের ইনচার্জ মো: ফাহাদ ইবনে মোস্তফা, সমাজসেবক জিতু মিয়া, জুলফু মিয়া, বসন্তপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হক মিয়াজী, সামাজিক সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মোশাররফ হোসেন, পরিচালক মো: মোশাররফ হোসেন, মো: মনোয়ার হোসেন মুন্না, মো: এয়াছিন, ডা. ইউসুফ হোসাইন সুমন, মো: মাসুম, জসিম উদ্দীন হাসান, ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net