1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মেয়র প্রার্থী বাবলু মোল্লার গণসেংযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে মেয়র প্রার্থী বাবলু মোল্লার গণসেংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪ বার

কমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: মাহবুবুল হক মোল্লা বাবলু গণসংযোগ করেছেন। মঙ্গলবার বিকালে পৌরসভার ৭নং, ৮নং ওয়ার্ডের ভোটার সহ সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে তিনি এ গণসংযোগ করেন। চৌদ্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ সড়কের লহ্মীপুর, বৈদ্দেরখীল-রামরায়গ্রাম, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সড়কের গোমারবাড়ী-নোড়াপাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিবাজার-ট্রেনিং সেন্টার হয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ স্থানীয় সাংসদ কার্যালয়ে এসে গণসংযোগটি শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্টজন মো: জসিম উদ্দীন খন্দকার, এ কে এম হেলাল উদ্দীন, আব্দুল জলিল মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম ভূঁইয়া মিঠু, আকতার হোসেন মোল্লা রতন, যুবলীগ নেতা মিনার মজুমদার, কাউছার আলম ভূঁইয়া, গোলাম রহমান ভূঁইয়া, রিয়াদ মোল্লা, শামীম মোল্লা, মাসুদ চৌধুরী, ডা: বাহা উদ্দীন, ছাত্রলীগ নেতা রাব্বি মোল্লা, হাসান মোল্লা, ফজলে রাব্বি, পারভেজ চৌধুরী, তুষার মোল্লা, পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সম্ভাব্য মেয়র প্রার্থী বাবলু মোল্লা বলেন, “ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমার প্রিয় নেতা ও অভিভাবক, সাবেক সফল রেলপথ মন্ত্রী জননেতা মো: মুজিবুল হক মুজিব ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় একজন নগন্য কর্মী হিসেবে আওয়ামী রাজনীতির সাথে সংযুক্ত আছি। পৌরবাসীর চাহিদানুযায়ী মেয়র পদপ্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত রেখেছি। দলীয় মনোনয়ন পেলে প্রিয় নেতার দিক নির্দেশনায় পৌরবাসীকে সাথে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব ইন্ শা আল্লাহ্। সকলের ভালোবাসা আর দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net