1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিউশন ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গাইবান্ধায় অভিভাবকদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

টিউশন ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গাইবান্ধায় অভিভাবকদের মানববন্ধন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২২৫ বার

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন উপেক্ষা করে গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে টিউশন ফি ছাড়াও অন্যান্য সকল ফি আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে বুধবার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সমন্বিত অভিভাবক পরিষদ, গাইবান্ধা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে সমন্বিত অভিভাবক পরিষদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. রেজাউল করিম রেজা, নুর মোহাম্মদ বাবু, তানজিমুল ইসলাম জামিল, জামিরুল ইসলাম খন্দকার, আসাদুল্লাহ মিতা, শফিকুর রহমান খোকা, আশরাফুল আলম জুয়েল, মাছুমউজ্জামান, প্রভাষক রফিকুল ইসলাম, মনজুরা বেগম, নাছরিন বেগম, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সাদা মিয়া, শরিফুল ইসলাম, প্রমুখ।

বক্তারা বলেন, করোনাকালে অভিভাবকরা আর্থিক সংকটের মুখে পড়েন-তা বিবেচনা করে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি আদায়ের নির্দেশনা দিয়েছে। কিন্তু গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তা উপেক্ষা করে নানা কৌশলে মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করছে। তাই বক্তারা এর প্রতিবাদ জানিয়ে শুধু টিউশন ফি নেয়ার জন্য ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, আন্দোলনরত অভিভাবক সদস্য আবুল কালাম আজাদের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মানববন্ধনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net