1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরা ডগাইর দারুচ্ছূন্নাত ফাযিল মাদ্রাসার ৩৫ বছর পূর্তি ও পুনর্মিলনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

ডেমরা ডগাইর দারুচ্ছূন্নাত ফাযিল মাদ্রাসার ৩৫ বছর পূর্তি ও পুনর্মিলনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৯৭ বার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় ঐতিহ্যবাহী ডগাইর দারুচ্ছূন্নাত ফাযিল মাদ্রাসার ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ওই মাদ্রাসার অডিটোরিয়ামে শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয় । ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬নং ওয়ার্ড কাউন্সিলর ও মাদ্রাসার গভর্নিক বডির সভাপতি আব্দুল মতিন সাউদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ডেমরা ট্রাফিক জোনের টিআই সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার ডেমরা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ওই মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব আমানউল্লা সাউদ, সদস্য আলহাজ্ব শাহাবুদ্দিন সাউদ ও নুরুল আলম চৌধুরী।

এ সময়ে বক্তারা মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে গত ৩৫ বছরের সাফল্যগাঁথা নানা স্মৃতি উল্লেখ করে ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন । এছাড়াও এ মাদ্রার প্রাক্তন ছাত্র ছাত্রীদের সফলতা ও সরকারি বিভিন্ন সেক্টরে তাদের প্রতিষ্ঠা নিয়েও আলোচনা করা হয়। আর বিজয়ের মাস হিসেবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লক্ষ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net