1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ৬ বছরের শিশু ধর্ষিত, থানায় মামলাঃ ধর্ষক পলাতক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

তিতাসে ৬ বছরের শিশু ধর্ষিত, থানায় মামলাঃ ধর্ষক পলাতক

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

কুমিল্লার তিতাসে ১৮ বছরের এক যুবকের বিরুদ্ধে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আনন্দ বাজারের বাসিন্দা মৃত মজিবুর রহমানের মেয়ে সে। নিতান্ত একজন অসহায় গরীব পরিবারের। মা শিল্পী আক্তার সামান্য চা দোকানদার। ভিকটিমের মা বাদী হয়ে একই গ্রামের বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে অটো চালক সৌরভকে আসামী করে গতকাল ৩ ডিসেম্বর তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও ভিকটিমের মা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর বিকাল ৩ টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ভিকটিমের মা বলেন, আমি গরিব, অসহায় মানুষ চা বিক্রি করে কোন রকমে পেট চালাই। স্বামী মারা গেছে কয়েক বছর আগে। প্রতিদিনের মত আমি আনন্দ বাজার চা বিক্রি করছিলাম। পানির প্রয়োজন হওয়ায় আমি আমার মেয়েকে দোকানে বসিয়ে পানি আনতে গেলে, পূর্ব থেকে ওৎ পেতে থাকা লম্পট সৌরভ (১৮) তাকে ফুসলিয়ে পাশের বাড়ির টয়লেটে নিয়ে যায়। এবং তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটির চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । বর্তমানে আমার মেয়ে বাকরুদ্ধ, কোন কথা বলে না শুধু চেয়ে থাকে। আমি আমার মেয়ের সাথে ঘটনার বিচার চাই। সৌরভের ফাঁসি চাই।

এই বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ভিকটিমের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আসামীকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। প্রয়োজনে মেয়েটিকে আর্থিকভাবেও সহযোগিতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net