1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশ বিরোধী ষড়যন্ত্রের চেষ্টা কুচক্রী একটি মহল- হুইপ স্বপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশ বিরোধী ষড়যন্ত্রের চেষ্টা কুচক্রী একটি মহল- হুইপ স্বপন

গাইবান্ধায় জেলা আ’লীগের বর্ধিত সভায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার

আনোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার বর্ধিত সভা মঙ্গলবার এসকেএস ইন-এ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নমুলক কর্মকান্ড দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি আরও বলেন, যারা টাকার বিনিময়ে ইসলাম প্রচারের নামে মানুষকে উদ্বুদ্ধ করার পরিবর্তে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা প্রকৃত পক্ষে ইসলাম ধর্মের কল্যাণ চায় না। তিনি তাদের সম্পর্কে সজাগ থাকার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিকভাবে আহবান জানান।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সুলতান আলী মন্ডলের সভাপতিত্বে সভার শুরুতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বর্ধিত সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু বকর সিদ্দিক।
বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. হোসনে আরা লুতফা ডালিয়া, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ স¤পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, শাহ সারওয়ার কবীর, জিএম পারভেজ সেলিম, আব্দুল লতিফ মন্ডল, শাহরিয়ার খান বিপ্লব, একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, আতাউর রহমান সরকার, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম রেজা, শামিকুল ইসলাম লিপন, আমিনুর জামান রিংকু, পিয়ারুল ইসলাম।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সিদ্দিকুল ইসলাম রিপু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net