1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে বিদায় সংবর্ধনা দিলো আরজেএফ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে বিদায় সংবর্ধনা দিলো আরজেএফ

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২২৯ বার

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ’কে বিদায় সংবর্ধনা জানিয়েছে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, দৈনিক লাখোকণ্ঠের সম্পাদক ও প্রকাশক ফরিদ আহম্মদ বাঙ্গালী, সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ।

বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির কো-চেয়ারম্যান ও আরজেএফ’র যুগ্ম মহাসচিব আল-আমিন শাওন, আহ্বায়ক ফাতেমা ইসলাম রাহা কাজী, সদস্য সচিব মো. ছানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান আজাদী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই, আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, স্থায়ী পরিষদের সদস্য খন্দকার সাইফুল ইসলাম সজল, ফাতেমা বেগম, শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক শামীম, সদস্য শাহাদাৎ হোসেন শাহীন, নন্দীগ্রাম উপজেলা সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- আরজেএফ এর স্থায়ী পরিষদ সদস্য মনজুর হোসেন ঈশা ও সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার।
বক্তারা বলেন- বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ যতদিন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ততদিন তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণের বিষয়ে নিষ্ঠার সাথে কাজ করেছেন। তিনি তৃণমুলে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য জেলা-উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

বিশেষ করে আরজেএফ’র সদস্য সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত মনযোগী। বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রেস কাউন্সিল পদক প্রবর্তন করেছেন। তিনি সার্কভুক্ত দেশসমূহের প্রেস কাউন্সিল গুলোকে ঐক্যবদ্ধ করে ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ফেডারেশন গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ তার বিদায় সংবর্ধনা বক্তব্যে বলেন, প্রেস কাউন্সিল থেকে বিদায় নিলেও আমি আরজেএফ’র প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহণ করবো।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net