1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৪৫ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ। রোববার (৬ ডিসেম্বর) বিকালের দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল‘র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আবু তালেব, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের আহবায়ক মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান, আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মহসীন ও তাইন্দং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি দোসরা আবারো ঘুরে দাড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে একাত্তরের পারিজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত-শিবির ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাসহ কুষ্টিায়ায় ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net