1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশন(বাপসা)‘র দিনাজপুরের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন সভাপতি এ.কে.এম হাসান নুর জামান : সা:সম্পাদক বক্রেশ্বর বসাক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশন(বাপসা)‘র দিনাজপুরের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন সভাপতি এ.কে.এম হাসান নুর জামান : সা:সম্পাদক বক্রেশ্বর বসাক নির্বাচিত

রফিকুল ইসরাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪৬ বার

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশন(বাপসা)‘র দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২০ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত বাপসা‘র ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ২ জন অংশ নেয়। ইতিপূর্বেই কোনো প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ- সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নিবার্চিত হয়েছে।

৫ ডিসেম্বর ২০ শনিবার দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি পদে ১জন এবং সাধারন সম্পাদক পদে ১জন ও কোষাধ্যক্ষ পদে ১ জনকে নির্বাচিত করার জন্য বিরতিহীন ভোটগ্রহন করা হয়। ইতিমধ্যে ২টি পদে বিনা-প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি পদে মো: মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে মো: মাজহারুর ইসলাম।

বাকি ৩টি পদের প্রতিদ্বন্ধিতায় প্রার্থীত পদের বিপরিতে সভাপতি পদে সুশীল চন্দ্র াসের প্রাপ্ত ভোট ৩৪,একেএম হাসান নুর জামানের প্রাপ্ত ভোট ৫৩ ও মো: রবিউল ইসলামের প্রাপ্ত ভোট ১০। সভাপতি পে একেএম হাসান নুর জামান বিজয়ী হয়েছেন। সাধারন সম্পাদক পদে বক্রেশ্বর বসাকের প্রাপ্ত ভোট সংখ্যা ৫৬ এবং মো: গোলাম কিবরিয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ৪১। সাধারন সম্পাদক পদে বক্রেশ্বর বসাক বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলীর প্রাপ্ত ভোট ৫৫ ও মো: মাহাবুব আলমের প্রাপ্ত ভোট সংখ্যা ৪২। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী বিজয়ী হয়েছেন । নির্বাচনে জেলার ১০৩টি ইউনিয়ন পরিষদের ১০১জন সচিব তাদের পছন্দের প্রার্থীদের মাঝে ভোট প্রদান করেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব এসোসিয়েশন(বাপসা)‘র দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার ইউপি সচিব শম্ভুনাথ ঘোষ,নির্বাচন কমিশনার মো: রাসেল হোসেন তালুকদার,মো: রাজেউর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার ইউপি সচিব শম্ভুনাথ ঘোষ জানান,সুষ্ঠ ও শান্তির্পূণ ভাবে ভোট গ্রহন হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়ে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net