1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করলে করুন পরিণতি হতো না- তোফায়েল আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করলে করুন পরিণতি হতো না- তোফায়েল আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৩১ বার

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা প্রতিনিধিঃ
২০১৪ সালে বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলে আজ তাদের এমন করুন পরিণতি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
বুধবার (৩০ সে ডিসেম্বর) আওয়ামীলীগ সরকারের দুই বছর পূর্তি এবং গণতন্ত্রের গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ভিডিও কনফারেন্সে একথা বলেন তোফায়েল আহমেদ এমপি।
এ সময় সাবেক সফল এই মন্ত্রী আরো বলেন, ১৯৭০ সালের মত ২০১৮ সালের ডিসেম্বর মাসে আওয়ামীলীগ কে এই দেশের মানুষ ভোট দিয়ে বিজয়ী করেছেন।
তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের উদ্যােক্তা জহিরুল ইসলাম নকিব, আমি তাকেসহ আপনাদের সবাই কে ধন্যবাদ জানাই, তোফায়েল আহমেদ বলেন, আপনারা এই ভাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন।
সরকারের ২ বছর পূর্তি এবং গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সকাল থেকে ভোলা সদর উপজেলা, প্রতিটি ইউনিয়ন এবং পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সকল সংগঠনের ব্যানারে র্যালী নিয়ে নেতাকর্মীরা শহরের বাংলাস্কুল মাঠে জড়ো হয়ে, সেখান থেকে বিশাল র্যালী নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে আবার ভাষানী মঞ্চে শেষ হয়।
ভাষানী মঞ্চে সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম নকিব।এবং ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এই সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি দোস্ত মাহমুদ, এডভোকেট জুলফিকার আহমেদ,পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, মুক্তিযোদ্ধা ডেপুটি, কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, জেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম সফি,সদর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net