1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব এইডস দিবস পালিত বাগেরহাটে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

বিশ্ব এইডস দিবস পালিত বাগেরহাটে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এই বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের কচুপট্রি এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা বাগেরহাট ডিআইসি পায়াকট বাংলাদেশ এর কার্যালয়ে যৌনকর্মী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা এক সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাকি তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, সাংবাদিক আলী আকবর টুটুল, মো. মাসুদুল হক, আইনজীবী এনায়েত হোসেন, সদর পুলিশ ফাড়ির টিএসআই নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন, ডি আই সি ম্যানেজার, আব্দুল্লাহ আল মামুন, আউটরিচ সুপার ভাইজার মো: জিয়াউল হক, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট কাম কাউন্সিলরপিংকি রায় প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, এইডস একটি ভয়ানক সংক্রামক রোগ। এইচআইভি নামক ভাইরাস রক্তে প্রবেশ করলে মানবদেহে রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন অনেক রোগ একত্রে আক্রমণ করে ওই মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সকল যৌনকর্মীদের সচেতন হতে হবে।

এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে সারাবিশ্বে ১ ডিসেম্বর এ দিবসটি পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net