1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগমগঞ্জে উপ নির্বাচনে কেন্দ্র দখল,ব্যালট ছিনতায়ের অভিযোগ এনে পুনঃ নির্বাচনের দাবী বিএনপি প্রার্থীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বেগমগঞ্জে উপ নির্বাচনে কেন্দ্র দখল,ব্যালট ছিনতায়ের অভিযোগ এনে পুনঃ নির্বাচনের দাবী বিএনপি প্রার্থীর

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৩১ বার

নোয়াখালী বেগমগঞ্জে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির প্রতিবাদে এবং পুনঃ নির্বাচনের দাবীতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার বিকেলে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমনের চৌমুহনী নির্বাচনী অফিসে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহসিন আলম প্রমূখ।

বক্তাগন অভিযোগ করেন বৃহস্পাতিবার বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সরকারী দলের লোকজন প্রশাসনের কর্মকর্তাদের সামনে প্রকাশ্যে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে জোর পূর্বক তাদের নৌকায় সিল মারে। তারা আরো অভিযোগ করে বলেন নির্বাচনী ব্যালটে নৌকা মার্কার উপরে নির্বাচন কমিশন অফিসের সিল মারা অনেক ব্যালট পাওয়া গেছে যা-নির্বাচনী ইতিহাসে প্রথম। তারা বলেন অনেক ব্যালট পেপাররে নৌকায় সিল মারা পুরো বই রাস্তায় পাওয়া গেছে। এসকল বই তারা পূর্বেই সিল মেরে রেখেছিলো।নির্বাচনে ১৫ জন নেতাকর্মীকে বিভিন্নস্থানে পিটিয়ে আহত করা হয়। তারা মাইজদী,লক্ষ্মীপুর সহ উপজেলার বাহির থেকে শত শত বহিরাগতদের এনে জাল ভোট প্রয়োগ করে। তারা আরো বলেন ভোট চলাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের কারন দেখিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর ৮০ টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করার জন্য তাৎক্ষনিক আবেদন করলেও তারা কর্ণপাত করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net