1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতের তৈরি টিকা নিয়েও করোনায় আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী, কার্যকারিতা নিয়ে প্রশ্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ভারতের তৈরি টিকা নিয়েও করোনায় আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী, কার্যকারিতা নিয়ে প্রশ্ন

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬১ বার

ভারতের উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়ে দেখা দিল নতুন আশঙ্কা। এই টিকার কার্যকারিতা নিয়ে দেখা দিল প্রশ্ন।

বর্তমানে ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যেই পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে দেশটির হরিয়ানার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

শনিবার তিনি নিজেই টুইট করে এ খবর জানান।

অনিল ভিজ লিখেছেন, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের পরীক্ষা করার কথা বলেছেন তিনি।
গত ২০ নভেম্বর করোনাভাইরাসের পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নিয়েছিলেন এই মন্ত্রী।কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আক্রান্ত হয়ে পড়লেন তিনি।

সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে অনিল ভিজকে। ওই হাসপাতালেই তিনি কোভ্যাক্সিনের একটি ডোজ নিয়েছিলেন। কোভ্যাক্সিনের ফেজ থ্রি ট্রায়ালের প্রথম ভলান্টিয়ার ছিলেন অনিল ভিজ। ভারতে সব থেকে বড় ফেজ থ্রি ট্রায়াল হয়েছে।

ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) তৈরি করেছে এই কোভ্যাক্সিন। ফেজ ১ ও ফেজ ২ ট্রায়ালের সাফল্যের কথা আগেই জানিয়েছিল সংস্থাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, দ্য ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net