1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

ভোলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা মামলা দায়ের

ভোলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩০৩ বার

ভোলার তজুমদ্দিনে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়র্ডের পূর্ব চাঁদপুর গ্রামের অলিউল্যাহ মহাজনের প্রতিবন্ধী কিশোরী মেয়েকে (২৫) গত ২৮ নভেম্বর সন্ধ্যায় মেয়ে ঘরে রেখে মা দোকানে যায় লবণ আনতে। এ সময় পূর্বে থেকে ওতপেতে থাকা একই এলাকার মৃত সামছুল হকের ছেলে বেলায়েত (৫০) ঘরে ডুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার মা এসে ঘটনাটি দেখে ফেলেন। পরে লম্পট বেলায়েত দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর ভাই মোঃ বাবলু বাদী হয়ে বেলায়েতকে আসামী করে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০১।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, বাদী অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net