1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনায় আরো ১জনের মৃত্যু! মোট আক্রান্ত ১০২৭জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় করোনায় আরো ১জনের মৃত্যু! মোট আক্রান্ত ১০২৭জন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৮০৬ বার

মাগুরায় করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে মাগুরা জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ২০জনে। করোনা পজেটিভ নিয়ে ১৪ ডিসেম্বর সোমবার ভোরে মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের মোঃ মনোয়ার হোসেন (৭৫) মারা গেছেন। তার এই মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত মাগুরা জেলায় সর্বমোট ২০ জনের মৃত্যু হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার সাহা- সাংবাদিকদের জানান, জেলায় ১৪ ডিসেম্বর সোমবার পর্যন্ত করোনা সন্দেহে ৫,৬৪৭ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে, তার মধ্যে ১০২৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ডাক্তার, সাংবাদিক, বিচারক, পুলিশ, নার্স, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ প্রায় সকল শ্রেনী পেশার লোকজনই রয়েছেন।

জেলায় ইতি মধ্যে করোনা পজেটিভ থেকে নেগেটিভ হয়েছে ৯৮৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ১৬ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ জন, এবং জেলায় এ পর্যন্ত সর্বমোট মৃত্য হয়েছে ২০ জন।
শীতের কারণে করোনার প্রকোপ আরো বাড়ার সম্ভাবনা থাকায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করার জন্য জোর তাকিদ দেন সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net