1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

মাগুরায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় ৩০ ডিসেম্বর বুধবার ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন শহরে র‌্যালি ও আনন্দ শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে শ্রীপুর সরকারি কলেজ মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিবসটি পালিত হয়েছে । উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক ও দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, শ্রমিক লীগের সভাপতি মোঃ মাহফুজুর রহমান, ছাত্রলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সাধারন সম্পাদক সরদার আব্দুর রহিমসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্যই নিজেদের অর্থায়নে পদ্মা সেতুসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এ ধরা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net