1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান পাহাড় কাটায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান পাহাড় কাটায় জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৫০ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে বোলডোজার দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রুবাইয়াত নামে এক বোলডোজার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি এ জরিমানা করেন।

অর্থদণ্ড পাওয়া রুবাইয়াত দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে বোলডোজার দিয়ে অবৈধভাবে পাহাড় কাটছেন। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের আদর্শ পাড়ায় পাহাড় কাটছেন এমন তথ্যের ভিত্তিতে আমতলী ইউনিয়নের আদর্শপাড়ায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি বলেন, ভবিষ্যতে পাহাড় কাটবেন না এ মর্মে মুচলেকা দেয়ার পরিপ্রেক্ষিতে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ পাহাড় কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net