1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদ্রাসা ছাত্র হত্যা: শিক্ষক ও বাবুর্চির দুই দিনের রিমান্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

মাদ্রাসা ছাত্র হত্যা: শিক্ষক ও বাবুর্চির দুই দিনের রিমান্ড

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩২৪ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মোরেলগঞ্জ থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সমির মল্লিক ওই দুই জনের রিমান্ড মঞ্জুর করেন।

বাগেরহাট কোর্ট ওসি দিলিপ কুমার সরকার বলেন, মাদরাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যা মামলায় গ্রেফতার শিক্ষক বাবুর্চীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, রবিবার (৬ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরের নব্বইরশি বাসস্টান্ড সংলগ্ন আলহাজ্ব রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমী মাদরাসার পাশে পরিত্যক্ত জায়গা থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে নিহত শিশু হাসিবুলের মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।হত্যার সাথে জড়িত সন্দেহে সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net